shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

অসহায় মানুষের পাশে "ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডশিপ"

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মে ২০২০, ১০:৪৩

করোনার এই ভয়াবহতায় দরিদ্র-খেটে খাওয়া মানুষকে খাদ্য সহযোগিতা প্রদান করেছে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডশিপ। সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্ব–উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর কতৃক অনুমোদিত মিরপুরস্থ চাইল্ড এন্ড ওল্ড কেয়ারের অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু, অসুস্থ বৃদ্ধদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। বৃদ্ধাশ্রমের এই খাদ্য সহয়তার মধ্যে রয়েছে চাল, ডাল, মুরগী, ডিম সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডশীপ এর পরিচালনা পর্ষদ সদস্য বিকাশ মিত্র, শাহরিয়ার মাহমুদ, মুরাদ শেখ, মোহাম্মদ হাসানুল বান্না আরমান, মোহাম্মদ শামীম, মিলন দাশ এর সঙ্গে ঢাকা মেট্রো পলিটন পুলিশ ও এনটিভির জনপ্রিয় সংবাদ উপস্থাপক শারমিন নাহার লিনার আন্তরিক সহযোগিতায় মিরপুরস্থ এই বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুরুতেই বৃদ্ধাশ্রমকে বেছে নেওয়ার কারন প্রসঙ্গে "Friends & Friendship" (F&F) সংগঠনের মুখপাত্র বলেন, বৃদ্ধাশ্রম মানবতার একটি কলঙ্কিত কারাগার। বৃদ্ধাশ্রম বৃদ্ধ পিতা-মাতার প্রতি এক নির্মম উপহাস। বৃদ্ধাশ্রমের সন্তানের স্নেহ ভালোবাসা বঞ্চিত প্রতিটি মা- বাবার জীবন যেন এক একটি নির্মমতার গল্প। প্রবীণ এই মানুষগুলো আমাদের শ্রদ্ধাভাজন, ওদের বার্ধক্যকে সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এটা কোনো করুণা নয় এটি ওদের প্রাপ্য। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই পরিবারের মানবিক যাত্রা শুরু করেছি স্নেহ বঞ্চিত অসহায় পিতা-মাতার সেবা করার মধ্যে দিয়ে।
সংগঠনটির মাধ্যমে আমরা সবাই কাদে কাদ মিলিয়ে হাতে হাত রেখে অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। নতুন ও পুরাতন বন্ধুদের যোগ করে নানা মানবিক, গঠনমূলক ও সৃষ্টিশীল বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই। আমাদের বন্ধুরা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারাও আমাদের এই পথ চলায় কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় সংগঠনটি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।