shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

আশুলিয়ার বেরন এলাকায় পোশাক শ্রমিককে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুন ২০২০, ১০:১৫

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহতের নাম রত্না আক্তার (২১)। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামে। রত্না আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার ভাই পরিচয়দানকারী এক যুবক এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কথিত ওই ভাই নিজেই ফোন করে নিহতের স্বজনদের তথ্য দেয়। বুধবার রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে নিহত রত্না আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন যুবক নিজেকে রত্নার ভাই পরিচয় দিয়ে মাঝে মধ্যে এই বাসায় বেড়াতে আসতো। এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন কবির নিহতের স্বজনের বরাত দিয়ে জানান, মূলত হত্যাকান্ডের ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাইকে ফোনে জানায়, সে রত্নাকে হত্যা করে ফেলে গেছে। পরে বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে ঘরের তালা ভেঙে রত্নার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুরতালে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।