shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সিনিয়র সম্পাদনা সহকারী নজরুল ইসলাম আর নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০২০, ১৪:১৮

দৈনিক যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী নজরুল ইসলাম (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার রাতে অফিস শেষে মেরাদিয়ার বাসায় ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তিনি আর জাগেননি। যুগান্তর প্রতিষ্ঠার পরপরই তিনি সম্পাদনা সহকারী পদে যোগ দেন। এরপর প্রায় দুই দশক তিনি সেখানে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে যুগান্তরের সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু গভীর শোক প্রকাশ করেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিনি একজন প্রবীণ সদস্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।