shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মাদারীপুর জেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ আগস্ট ২০২০, ১৫:০১

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মাদারীপুর জেলা কৃষক লীগ৷ শুক্রবার(১৪ আগষ্ট) পুরান বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য করেন৷ অনুষ্ঠানে কালকিনি উপজেলা, রাজৈর উপজেলা এবং শিবচর উপজেলা কৃষকলীগের বিভিন্ন নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার৷ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াস শরীফ৷ অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।