shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

চীনে রেস্তোরা ধসে ২৯ জনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ আগস্ট ২০২০, ১৩:১৩

চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকার জন্মদিনের অনুষ্ঠান চলাকালে একটি দুই তলা রেস্টুরেন্ট ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বাড়েনি তবে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এবিসি নিউজ’র। গতকাল শনিবার রেস্টুরেন্টটির ভবন ধসে পড়ে। আজ রোববার উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত কয়েক ডজন মানুষ যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। সে সময় আহত হন আরও ৪২ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।