shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আরও একজন ডেঙ্গু রোগী সনাক্ত, চলতি বছরে আক্রান্ত দাঁড়াল ৪৫০ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০

দেশে আরও একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেবে এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুম। খবর ইউএনবির কন্ট্রোল রুমের দেওয়া তথ্যমতে, বর্তমানে দেশে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৪৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত একটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে। গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।