shopner bd
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

১০ হাজার বিদেশিকে ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ নভেম্বর ২০২০, ২০:১৭

স্বাস্থ্যবিধি ও কঠোর নীতিমালা অনুসরণ করে রোববার (০১ নভেম্বর) থেকে ওমরায় অংশগ্রহণের সুযোগ পেল বিদশিরা। ওমরাহ চালুর তৃতীয় ধাপে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরাহ পালনের সুযোগ পেল। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, প্রতিদিন ২০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার লোক নামাজ আদায়ে সুযোগ পাবে। ওমরাহ পালনকারীদের খাবার, হোটেল, বিমান টিকিট ও যাবতীয় প্রয়োজন পূরণ করতে সৌদির ৫০০-এর বেশি ওমরাহ কোম্পানি কাজ করছে বলে জানা যায়। মসজিদুল হারাম ও মসজিদ নববি পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহযাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।