shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে এম এ জলিল স্মৃতি সংসদ

  মেহেদী হাসান, চৌদ্দগ্রাম ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩৯

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে এম এ জলিল স্মৃতি সংসদ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট এম এ জলিল স্মৃতি সংসদ। 

এ উপলক্ষে শনিবার দুপুরে গুণবতী বাজারের ওয়াদুদ আকবর গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল হাশেম। মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ জলিল স্মৃতি সংসদের সভাপতি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র এএসপি সাইফুল ইসলাম সাইফ, কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা, গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, কনকাপৈত পুলিশ কেন্দ্রের ইনচার্জ কাউসার হামিদ। 

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত সংবর্ধিত মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে গুণবতী বাজারে মরহুম এডভোকেট এম এ জলিলের নামে সড়কের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। এদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করায় সমাজসেবক আবদুল ওয়াদুদ দুলালকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।