স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:১৪
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরি হয়ে গেছে। শিক্ষা বোর্ডের অধ্যাদেশ প্রকাশের পর ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণ-২০২১ ও সমসাময়িক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য শীঘ্রই অধ্যাদেশ জারি করা হবে। অধ্যাদেশ জারির পর এইচএসসি সমমানের ফলাফল প্রকাশ করা হবে। ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থীদের পাস করানোর জন্য এই অধ্যাদেশ জারি করা হবে। জেএসসি এবং এসএসসি’র ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং ২০২১ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার।
এর আগে করোনাভাইরাস মহামারির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়।
ইতোমধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com