shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভ্যাকসিন তহবিলে ১ বিলিয়ন ডলার দেবে ব্রিটেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জানুয়ারি ২০২১, ১৬:৪৯

ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভ্যাকসিন তহবিলে ১ বিলিয়ন ডলার দেবে ব্রিটেন

বৈশ্বিক ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোকে’ করোনাভাইরাস ভ্যাকসিন সুবিধা দিতে যুক্তরাজ্য বৈশ্বিক দাতা তহবিলে সহযোগিতা এক বিলিয়ন ডলারে (৮৮১ মিলিয়ন ইউরো) উন্নীত করেছে। রোববার ব্রিটেন এ কথা বলেছে।

ইউকে বলেছে, দাতাদের প্রতিশ্রুত প্রতি ৪ ডলারের সঙ্গে এক পাউন্ড ম্যাচিংয়ের পর যুক্তরাজ্য ভ্যাকসিন সহায়তায় কোভেক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের (এএমসি) অধীনে বাড়তি আরো ৫৪৮ মিলিয়ন পাউন্ড তহবিল সরবরাহে অঙ্গীকার করেছে।

কানাডা, জাপান ও জার্মানিসহ দেশগুলো ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ভ্যাকসিন সহায়তায় এএমসি তহবিলে এখন পর্যন্ত এক দশমিক ৭ বিলিয়ন ডলারেরর বেশি অর্থ সহায়তা পাওয়া গেছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই তহবিল থেকে চলতি বছরে বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে ১০০ কোটির বেশি কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।