shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

যানজট নিরসনে আসছে উড়ন্ত ট্যাক্সি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ জানুয়ারি ২০২১, ২০:৩৫

যানজট নিরসনে আসছে উড়ন্ত ট্যাক্সি

অধিকাংশ দেশেই যানজট এক বড় সমস্যা। যানজটে নাকাল শহরবাসীর জন্য সুখবর দিল রাশিয়ার হোভারসার্ফ। উড়ন্ত ট্যাক্সি নিয়ে আসতে যাচ্ছে দেশটির হোভারসার্ফ। এরইমধ্যে এর পরীক্ষা চালানো হয়েছে। চলতি বছরের মধ্যেই এর গণউৎপাদনের ঘোষণা দেয়া হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে উদ্ভাবিত উড়ন্ত ট্যাক্সি বা হোভার ট্যাক্সির মডেল এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। আসছে সেপ্টেম্বরে ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে এর পরীক্ষা চালানো হবে। সফল হলে বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু করার কথা জানিয়েছে উড়ন্ত ট্যাক্সি হোভারসার্ফের প্রধান।

প্রতিষ্ঠানটির প্রধান আলেক্সান্ডার আতামানভ বলেন, আমরা যত প্রযুক্তি উদ্ভাবন করেছি, তার সবগুলো এ বছর সন্নিবেশ করা হবে। নতুন ধরনের ইঞ্জিন বসানো ট্যাক্সিটি শিগগিরই উড়তে পারবে।

প্রসঙ্গত, হোভারট্যাক্সিতে ভ্রমণে প্রতি কিলোমিটারে খরচ পড়বে দশমিক ২৭ ডলার। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে উড়ন্ত ট্যাক্সির জন্য ৩০ লাখ ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।