shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

মামলা করা হবে আল জাজিরার বিরুদ্ধে!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১

আল জাজিরার বিরুদ্ধে!

কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বিরুদ্ধে বাংলাদেশ সরকার মামলার  করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।


 ৬ ফেব্রুয়ারি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 আল জাজিরা চ্যানেলের বিরুদ্ধে  প্রতিবেদন প্রকাশের জন্য সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। সেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু (আমরা মামলা করব)। আমরা সেটার জন্য কাজ করছি।

 

আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ খতিয়ে দেখতে বলেছে—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। সেই প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।