shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন ৮ মার্চ থেকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯

ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন ৮ মার্চ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছে ডিনস কমিটি। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ মার্চ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রথম বর্ষে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার পরীক্ষা হবে ১০০ নম্বারের, যা ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছিল ১২০ নাম্বারের।

করোনা মহামারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।