স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ মার্চ ২০২১, ১৮:১৪
অদ্ভুতভাবেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। স্কাইডাইভিংয়ের সময় বিয়ের প্রস্তাব দিলেন যুবক! ইনস্টাগ্রামে ‘উইংম্যান’ নামের একটি প্রোফাইল থেকে এই ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে।
তাদের এমন অভিনব ‘প্রোপোজাল মোমেন্ট’-এর ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে আবেগে ভেসেছেন অনেক জুটি। কেউবা ভেবেছেন, ‘ইশ, আমি যদি এমনটা করতে পারতাম।’
প্রোফাইলের বায়ো থেকে জানা গেছে, ওই যুবক পেশায় পাইলট। জীবনের বেশিরভাগ সময় যার আকাশের বুকে কাটে, প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও সেই আকাশই বেছে নিয়েছেন এই যুবক।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, প্রেমিকার সঙ্গে স্কাইডাইভিং করছেন ওই যুবক। তাদের চোখেমুখে ফুটে উঠেছে উত্তেজনা। বোঝাই যাচ্ছে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এই জুটি।
এমন মুহূর্ত উপহার দেওয়ার জন্য প্রেমিককে ধন্যবাদ জানিয়েছেন তরুণী। ঠিক তখনই যুবক বলে ওঠেন, আমি তোমাকে ভালবাসি। প্রেমিকা সবটা বুঝে ওঠার আগেই একটা আংটি বের করে প্রেমিকাকে সটান বিয়ের প্রস্তাব দিয়ে দেন ওই যুবক।
তিনি বলেন, প্রতিদিন আরও বেশি করে তোমার প্রেমে পড়ছি। আমায় বিয়ে করবে? তরুণীও আর সময় নষ্ট না করেই সম্মতি জানিয়ে দেন প্রেমিককে। পরমুহূর্তেই আনন্দে চিৎকার করে ওঠেন ওই যুবক। এই ‘স্কাইডাইভিং ম্যারেজ প্রোপোজাল’ ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com