স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ মার্চ ২০২১, ১৯:৫৪
ডিম যেমন পুষ্টিকর, তেমন খেতেও ভাল। কিন্তু একঘেয়ে রেসিপি বাতিল করে ডিমের কিছু নতুন রেসিপি ট্রাই করতে পারেন। এতে স্বাদও বদলাবে। আবার ঘরোয়া রান্নাতেই মিলবে পুষ্টিও।
বেছে নিতে পারেন এগ বাটার মশলা। বাড়িতেই তৈরি করতে পারেন মজাদার এই রেসিপি। কীভাবে তৈরি করবেন?
উপকরণ
১. পাঁচটি সেদ্ধ ডিম
২. চার টেবিল চামচ মাখন
৩. এক টেবিল চামচ গোটা গরম মশলা
৪. পরিমাণ মতো কাজুবাদাম
৫. একটি টমেটো
৬. একটি পেঁয়াজ
৭. দুই টেবিল চামচ আদা-রসুন বাটা
৮ এক চামচ মরিচের গুঁড়া
৯. এক চামচ হলুদ গুঁড়া
১০. এক চামচ ধনে গুঁড়া
১১. অর্ধেক চামচ গরম মশলা গুঁড়া
১২ লবণ এবং চিনি স্বাদ মতো।
প্রণালী
কড়াইতে মাখন গলিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ, টমেটো কুচি, আদা-রসুন বাটা, কাজুবাদাম বাটা নিয়ে নেড়ে নিন। ঠাণ্ডা হলে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন। ফের কড়াইতে মাখন গরম করুন। এরমধ্যে গোটা গরম মশলা দিয়ে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিন। এরপর কষিয়ে নিন।
মশলা কষানোর সময়ই স্বাদ মতো লবণ এবং চিনি যোগ করুন। তেল বেরিয়ে গেলে সামান্য পানি দিয়ে গ্রেভি তৈরি করে নিন। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে উপরে অল্প মাখন ছড়িয়ে আঁচ বন্ধ করে দিলেই তৈরি এগ বাটার মশলা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com