shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

গিনেস বুকে স্থান পাচ্ছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মার্চ ২০২১, ১৬:৫৯

গিনেস বুকে স্থান পাচ্ছে‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে ধান ক্ষেতে। বগুড়ার শেরপুর উপজেলায় ১০০ বিঘা ধানক্ষেতে এক বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে এ প্রতিকৃতি, নাম ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। শস্যচিত্রে এটি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ চিত্রকর্ম।

উপজেলার বালেন্দা গ্রামের শস্যক্ষেত্রের এই বিশাল ক্যানভাসটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাতে যাচ্ছে আর মাত্র ক’দিন পরেই। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি কৃষিবিদ ড. কামাল উদ্দিন ও কৃষিবিদ ড. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দ্বয় বলেন, এর আগে বৃটেন, জাপান, ভারত ও চীনের রেকর্ড ভঙ্গ করে বাংলাদেশের এই চিত্রকর্ম বিশ্বে প্রথম স্থান করে নেবে। তারা এর সকল শর্ত পূরণ হয়েছে বলে মনে করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে বিশাল আয়তনের এই প্রতিকৃতি তৈরী করা হয়েছে।

শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মের আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার। যা বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র। 

সর্বশেষ বিগত ২০১৯ সালে চীনে তৈরী শস্যচিত্রটির আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য দুই ধরনের ধান বেছে নেয়া হয় গাঢ় বেগুনী ও সোনালী রঙ। চীন থেকে এই ধানের জাতটি আমদানি করা হয়েছে। প্রতিদিন শতাধিক শ্রমিক পরিচর্যার কাজ করছে। এর আগে প্রায় ১৫০ জন শ্রমিক এই চারা রোপণ কাজ করেছেন। ইতিমধ্যেই ১০০ বিঘা জমিতে রোপনকৃত ধানের চারায় ফুটে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব।

মাঠে দুই ধরণের ধানের চারা রোপণের মাধ্যমে নিখুঁতভাবে আঁকা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। যা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে বেশ কয়েকজন শ্রমিক নিরলসভাবে কাজ করছেন। কেউ আগাছা পরিস্কারে ব্যস্ত আবার কেউ ব্যস্ত সেচ দেয়ার কাজে। 

ইতিমধ্যে শস্যচিত্রে ভেসে উঠেছে জাতির পিতার অবয়ব। তবে খালি চোখে শস্যচিত্রটির পূর্ণাঙ্গ রুপ দেখা সম্ভব না হলেও ১০০ বিঘা জমিতে রোপনকৃত ধানের দৃশ্য ড্রোনে ধরা পড়ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্বের সর্ববৃহৎ এই শস্যচিত্রটি দেখতে স্থানীয়দের সঙ্গে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা অনেকেই ভিড় করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।