স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ মার্চ ২০২১, ১৭:১৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২০ জনে।
সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হলেন।
এছাড়া, একদিনে এক হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি ভাইরাসটি। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com