shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

করোনায় প্রাণ গেল ৩০ জনের, আক্রান্ত সাত মাসে সর্বোচ্চ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মার্চ ২০২১, ১৭:১৫

করোনায় প্রাণ গেল ৩০ জনের, আক্রান্ত সাত মাসে সর্বোচ্চ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২০ জনে।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হলেন।

এছাড়া, একদিনে এক হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি ভাইরাসটি। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।