ইভানা শামস ১২ ডিসেম্বর ২০২১, ১৮:২০
"প্রহরী"
একদিন সুখ-পোড়া জোছনা হয়ে ঢুকে যাবো ঘরে, ছুঁয়ে ফেলবো তোমাকে।
দেখে ফেলবো কোথায় বসে লেখ, কোথায় বসে নিঃশেষ করো আমাদের সর্বশেষ সময়-সম্বল।
বারান্দার রেলিং বেয়ে মাধবীলতার মতো তড়তড় উঠে যাবো, তুমি অবচেতনে ছুঁয়ে ফেলবে আমাকে।
দেখবো কোথায় রাখো পুরুষ হাতের ওম, কোথায় নিঃশেষ হচ্ছে আমাদের প্রথম স্পর্শের গাঢ় ক্ষোভ।
একদিন বিশ্বাসী বাতাস হয়ে ঢুকে যাবো তোমার বুকে, ছুঁয়ে ফেলবো তোমার মন।
দেখে ফেলবো কোথায় বসে কাঁদো আমার জন্য, কোথায় জিইয়ে রাখো আমাদের কালো প্রেমের নিষ্ঠুর শোক।
লেখক : ইভানা শামস
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com