shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যমজ হলেও ১৫ মিনিটের ব্যবধানে জন্মদিন আলাদা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জানুয়ারি ২০২২, ২৩:৫৮

যমজ হলেও ১৫ মিনিটের ব্যবধানে জন্মদিন আলাদা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক যমজের জন্ম হয়েছে দুইটি আলাদা বছরে। নতুন বছর শুরুর আগে রাত ১১টা ৪৫ মিনিটে একজনের জন্ম হলেও ১৫ মিনিটের ব্যবধানে জন্ম নেয় অপর শিশু। এভাবে তাদের জন্মদিন হয়ে যায় আলাদা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার ক্যালিফোর্নিয়ার নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ফাতিমা মাদরিগাল নামের এক নারী ২০২২ সাল শুরুর আগমুহূর্তে আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোকে জন্ম দেন। ঠিক ১২টায় অর্থাৎ ২০২২ সালে জন্ম হয় আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলোর।

ফাতিমা মাদরিগাল বলেছেন, ‘আমার কাছে এটা অবাক করা ঘটনা যে তারা যমজ, কিন্তু জন্মদিন আলাদা। আমি বিস্মিত এবং খুশি যে তাদের জন্ম হয়েছে মধ্যরাতে।’

চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াস বলেছেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনা। ২০২১ ও ২০২২ সালে নিরাপদে এসব শিশুদের পৃথিবীতে আগমনে সহায়তা করা পরম আনন্দের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।