shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ধনেপাতার উপকারিতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৭

ধনেপাতার উপকারিতা

একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই খাবারের স্বাদ ও গন্ধ বেড়ে যায় অনেক গুণ। শরীরের জন্যও কিন্তু অনেক উপকারী এই পাতা। জেনে নিন ধনেপাতার পুষ্টিগুণ সম্পর্কে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে হুট করে ঠান্ডা লাগা বা সর্দি-কাশি থেকে দূরে রাখতে নিয়মিত খান ধনেপাতা। ধনেপাতার চাটনি বানিয়েও খাওয়া যায়।

রক্তে শর্করার পরিমাণ কমায়।
নিয়মিত ধনেপাতা খেলে ইনসুলিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। রক্তে শর্করার পরিমাণ কম করতে সাহায্য করে ধনেপাতা।

দৃষ্টি শক্তি বাড়ায়।
ধনেপাতায় রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

ক্যানসারের ঝুঁকি কমায়।
প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ ও সি থাকে ধনেপাতায়। এগুলো ক্যানসারের ঝুঁকি কমায়।

পুষ্টির জোগান দেয় শরীরে।
প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং পটাসিয়াম রয়েছে ধনেপাতায়। সুস্বাস্থ্য বজায় রাখতে তাই নিয়মিত খান ধনেপাতা।

হজম শক্তি বাড়ায়।
উপকারী ধনেপাতা খেলে বাড়ে হজম শক্তি। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

রক্তশূন্যতা দূর করে।
আয়রন পাওয়া যায় ধনেপাতা থেকে। ফলে নিয়মিত ধনেপাতা খেলে দূর হয় রক্তশূন্যতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।