ঝর্না বড়ুয়া ২৯ মার্চ ২০২২, ১৪:৪২
‘স্বাধীনতা তুমি লাল সবুজের বুকে শহীদের তাজা রক্তের চিহ্ন
বাংলার সবুজ ঘাসে গৌরবের শিশির বিন্দু
বাংলার মাঠে-ঘাটে সরল কৃষকের অনাবিল প্রশান্তি
বাংলার মাটি ও মানুষের আত্মহারা আনন্দের প্রতিচ্ছবি।’
‘স্বাধীনতা তুমি বাংলার নারী আন্দোলনের মূর্ত প্রতীক
বাংলার দোয়েল-কোয়েলের কলকাকলি
বাংলার দীঘির জলে ফুটন্ত রকমারি শাপলা
বাংলার নারী ও শিশুদের নিরাপদ পথচলা।’
‘স্বাধীনতা তুমি বাংলার মুক্ত ভুখন্ড ও স্বাধীন সার্বভৌমত্ব
বাংলার অপরূপ প্রকৃতিতে উড়ন্ত রঙিন প্রজাপতি
বাংলার মানুষের মাথা উঁচু করে বাঁচার স্তম্ভ
বাংলার স্বাধিকার আদায়ের দুর্দান্ত দম্ভ’
‘স্বাধীনতা তুমি বাংলার গৌরব-মহিমার ঐতিহ্য ইতিহাস
বাংলার কবিতা গদ্য-পদ্য মহাকাব্যের জয়গান
বাংলার দিগন্ত বিস্তৃত বাঙ্গালীর সুখময় দিনলিপি
বাংলার সমৃদ্ধ খ্যাতির স্রোতধারার সূতিকাগার।’
ঝর্না বড়ুয়া
ক্যালিফোর্নিয়া
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com