shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

টুইটার ব্যবহারে টাকা লাগবে: ইলন মাস্ক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মে ২০২২, ১১:৪৭

ইলন মাস্ক
ইলন মাস্ক

টুইটার ব্যবহার করতে আগামী দিনে টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। তবে সবাইকে টাকা খরচ করতে হবে না, কেবলমাত্র বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে খরচ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মে) এক টুইটে ইলন মাস্ক এ তথ্য জানিয়েছন। তিনি বলেন, টুইটার সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি থাকবে। তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ করতে হতে পারে।

তবে এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

সব জল্পনা-কল্পনা এবং দরদামের পর টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এই মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে মাস্কের খরচ পড়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সংস্থার সব কর্মীর কাছে একটি মেইল করে পুরো বিষয়টি জানিয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। ২৫ এপ্রিল পুরো বিষয়টি সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।