shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০২২, ০০:১৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

কোভিড নিয়ন্ত্রণে যেনো আমরা কাজ করে যেতে পারি, স্বাস্থ্য খাত যেনো আরও শক্তিশালী হয়, সে বিষয়ের প্রতিফলন হয়েছে বাজেটে। এক কথায় আমরা বলতে পারি, আমরা সন্তুষ্ট।

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, বাজেটের প্রায় সাড়ে ৫ শতাংশ স্বাস্থ্যে বরাদ্দ দেয়া হয়েছে। গবেষণা, অসংক্রামক রোগ, টিকা উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সন্তুষ্টির তো শেষ নাই, এটা একটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি, আমাদের যখন যেটার প্রয়োজন হবে, অর্থমন্ত্রী, অর্থ সচিব, ওনারা সহায্য-সহযোগিতা করবেন।

একইসাথে স্বাস্থ্যের বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামালের কর কমিয়ে দেয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

গত বৃহস্পতিবার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে স্বাস্থ্য খাতে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।