shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২২, ১০:২৪

ফাইল ফটো
ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস এমএএম/অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমাও ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।