shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম পর্যায়ের ফল প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২২, ০৯:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ১ লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।

সোমবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ পেয়েছে। ফলাফল রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থান পাওয়া সব শিক্ষার্থীকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরমপূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।