স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮
প্রশ্ন : বছরের কোন কোন দিন ওমরাহ নিষিদ্ধ? বছরের যে দিনগুলোতে ওমরাহ করা নিষিদ্ধ, তখন ওমরাহ করলে ওমরাহ আদায় হবে কি? এবং এ কারণে তাকে কি কোনো ‘দম’ (ক্ষতিপূরণস্বরূপ প্রাণী) দিতে হবে?
উত্তর : বছরের পাঁচ দিন ওমরাহ করা নিষিদ্ধ। আরাফার দিন, নহরের দিন ও তাশরিকের তিন দিন ওমরাহ করা মাকরুহে তাহরিমি। এই দিনগুলোতে কেউ ইহরাম বেঁধে ওমরাহ করলে ওমরাহ হয়ে যাবে। তবে মাকরুহ কাজে লিপ্ত হওয়ায় একটি ‘দম’ ওয়াজিব হবে।
আর যদি এই দিনগুলোর আগে ইহরাম বাঁধে তাহলে ‘দম’ দিতে হবে না।
(ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ২/৫২৫, আদ্দুররুল মুখতার : ৩/৫৩৭, রদ্দুল মুহতার : ২/৪৭৩, মুআল্লিম হুজ্জাজ : ২২১, আফকে মাসায়েল আওর উনকা হল : ৪/৫০)
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com