shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

উঠবো জ্বলে নতুন করে

  কাজী মহিউল ইসলাম ০২ জুলাই ২০২৩, ১৮:০৫

.
.

মোদের ভেলা যাচ্ছে ভেসে

জীবন নদীর অপর পাড়ে,
অমোঘ যাত্রা, রুখবে কে আর
কেইবা বলো ফেরায় তারে?

আত্মীয় আর বন্ধুরা সব
নানান দিকে ছড়িয়ে আছে,
কেমন আছেন সবাই তাঁরা?
যেতে হবে তাঁদের কাছে।

এমন কিছু মানুষ আছে
বলবে নাকো 'কষ্টে আছি'
তাদের খুঁজে পেতেই হবে
বলতে হবে -- 'পাশে আছি'।

আরো কিছু মানুষ আছে
জীবন গেলেও পাতবে না হাত, 
না হয় খেতে নাইবা পেল
উপোস করে কাটায় যে রাত!

এসব কথা জানার পরেও
নীরব থাকা কি আর সাজে?
“একটা কিছু করতে হবে…”
বিবেক মাঝে সদাই বাজে।

মরার আগে আমরা যেন
মনে-মনে না যাই মরে,
উঠতে হবে জ্বলে আবার 
দেশ-মানুষের ভালোর তরে॥

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।