shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

শিক্ষিত মানুষ ও দক্ষ কর্মী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুলাই ২০২৩, ২০:২৪

.
.

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। আমাদের শিক্ষিত ও দক্ষ মানুষ কিংবা কর্মী তৈরি করতে হবে। 

মন্ত্রী বলেন, দক্ষতা হচ্ছে আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি। আবার যেমন আইটি সেক্টর সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সেই দক্ষতা অর্জন করতে পারলে আমার আয়-রোজগার বাড়বে, আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমাদের দেশ উন্নত হবে।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।