স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৪৮
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট লেখক। বুধবার (২৪ জানুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের জন্য এ পুরষ্কার ঘোষণা করা হয়। পুরস্কারের ১১টি ক্যাটাগরিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কথাসাহিত্য, নাটক, ফোকলার এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক ক্যাটাগরিতে যৌথভাবে এবার পুরস্কার দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩'-এর সম্মানিত সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন
এ বছর পুরষ্কারপ্রাপ্তরা হলেন : শামীম আজাদ (কবিতা), নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (কথাসাহিত্য), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (নাটক ও নাট্যসাহিত্য), তপংকর চক্রবর্তী (শিশুসাহিত্য), আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা), ইনাম আল হক (বিজ্ঞান/ কল্পবিজ্ঞান/ পরিবেশ বিজ্ঞান), ইসহাক খান (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/ মুক্তগদ্য) এবং তপন বাগচী ও সুমনকুমার দাশ (ফোকলোর)।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com