shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

যেভাবে পাবেন সৌদি আরবের পর্যটন ভিসা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২

সৌদি আরব প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করেছে। দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রায় ৪৯টি দেশের নাগরিকের জন্য আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা সংক্রান্ত ঘোষণা দেয় সৌদি আরব। এমন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতির বৈচিত্র্য আনা। এ ঘোষণায় পর্যটন ভিসা সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এতে জানতে পারবেন কীভাবে পাবেন সৌদি আরবের পর্যটন ভিসা। আসুন জেনে নেই সে সম্পর্কে- ১. ভিসা ফি ৪৪০ রিয়াল। ২. ট্যুরিস্ট ভিসা ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যাবে। ৩. অনলাইনের মাধ্যমে এ ভিসা ৫-৩০ মিনিটের মধ্যে বের করা যাবে। ৪. ভিসার মেয়াদ এক বছর। ৫. এ ভিসা ১৮ বছর বা তার বেশি বয়সের লোকদের দেওয়া হবে। ৬. সব ধর্মের মানুষই এ ভিসা পাবেন। ৭. ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য সৌদি আরবে প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। ৮. এ ভিসাধারী ব্যক্তি এক বছরের মধ্যে ৯০ দিন সৌদি আরবে থাকতে পারবেন। ৯. ট্যুরিস্ট ভিসাধারী সৌদি আরবের ৬টি প্রধান রুটের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারবেন। ১০. ট্যুরিস্ট ভিসা ৩ উপায়ে পাওয়া যাবে। উপায়সমূহ ১. নির্ধারিত ওয়েবসাইটে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে। ২. সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলোতে ভিসা পাওয়ার সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিমানবন্দরগুলো হচ্ছে- কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার। ৩. অনুমোদিত দেশগুলোতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।