shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ২ ডিসেম্বর সোমবারের হিসাব বিজ্ঞান (পত্র কোড- ২২২৫১১) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে। ওই তারিখের অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নাম না জানিয়ে বলেন, ‘শনিবার একটি কেন্দ্রে অন্য প্রশ্নের সঙ্গে ভুল করে সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষার প্যাকেট খুলে ফেলা হয়। এ কারণে প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষাটির তারিখ পরিবর্তন করতে হয়েছে।’ সোমবারের পরীক্ষার প্রশ্নের প্যাকেটটি ব্যাংক থেকে ভুল করে কেন্দ্রে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, স্থগিত এই পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরে জানানো হবে। এ পরীক্ষা ছাড়া অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।