shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

সমাপনী পরীক্ষায় থাকছে না গ্রেডিং পদ্ধতি: শিক্ষামন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:০৭

প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি বাতিল করে বিকল্প পদ্ধতি ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় তিনি একথা বলেন। জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষার নতুন পদ্ধতির খোঁজে শিগগির কাজ শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ স্তরের পরীক্ষা বাতিল না করে শিক্ষার্থীদের চাপমুক্ত রেখে কার্যকর শিখন পদ্ধতিতে পরীক্ষা রাখার চিন্তা প্রাথমিক শিক্ষা প্রশাসনের। সম্প্রতি শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রেখে আনন্দের সঙ্গে লেখাপড়ার বিষয়ে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এ বিষয়ে কাজ শুরুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।