shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: রাষ্ট্রপতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

পরিবেশ বিরোধী পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে নৈতিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্নাতক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) ২য় সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে প্রদত্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও পরিবেশ বিপিন্নকারী পলিথিন দিয়ে তৈরি পানির বোতল, শপিং ব্যাগের যত্রতত্র ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। রাষ্ট্রপতি সমাবর্তনে অংশগ্রহণকারীদের পলিথিন ব্যাগ ব্যবহার, প্লাস্টিক বোতল, ফাস্টফুডসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে শপথ গ্রহণের আহ্বান জানান। বলেন, আমরা খালি হাতে মার্কেটে যাই, আর ফিরে আসি হাতভর্তি পলিথিন ব্যাগ নিয়ে। শিশুরা ফাস্টফুড খেয়ে ও কোমল পানি পান করে শরীরে মেদ জমাচ্ছে। কিন্তু আমাদের এই খাদ্য অভ্যাস অবশ্যই পরিবর্তন করাতে হবে। বিশ্বব্যাপী প্রতিযোগিতায় খাপ খওয়াতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব মানের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে স্নাতক সনদপ্রাপ্তদের নিজেকে সুসজ্জিত হতে হবে। তিনি বলেন, আগামী দিনে বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লবের সাথে মানিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার কোনও বিকল্প থাকবে না। রাষ্ট্রপতি বাংলাদেশকে বিদেশে উজ্জলতরভাবে তুলে ধরতে এবং প্রিয় মাতৃভূমির জন্য প্রয়োজনীয় সবকিছু করার আহ্বান জানান। তিনি চতুর্থ শিল্প বিপ্লব বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষা কারিকুলাম সময়োপযোগী করে ঢেলে সাজাতে নির্দেশনা দেন। সমাবর্তনে মোট ৩ হাজার ৭০৬ জন পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট শিক্ষার্থী সনদ লাভ করেন। ৬৩ জন তাদের সাফল্যের জন্য স্বর্ণপদক এবং ১১ জন গবেষণার জন্য ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।