shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশ বেতারে বুধবার থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২০, ১৯:০১

বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার শুরু হবে বুধবার (১২ আগস্ট) থেকে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারাদেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বুধবার বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের এই কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টা পাঁচ মিনিট থেকে ৪ টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে। এছাড়া বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে। প্রসঙ্গত,করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘোষণা কার্যকর রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।