shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

সমাপনী ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ আগস্ট ২০২০, ১৯:৫৯

এইচএসসি, জেএসসি ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার (পিইসি) বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে। এমনটা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এইচএসসি, অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পিইসির বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’ কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।