shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

এইচএসসি পরীক্ষা নিয়ে বৈঠকে বসছে শিক্ষা বোর্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসতে যাচ্ছেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম। তিনি বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বৈঠকের আলোচসূচিতে রয়েছে। প্রসঙ্গত, করোনার কারণে ইতোমধ্যে বাতিল করা হয়েছে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে না পারলে বার্ষিক পরীক্ষা না নিয়ে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের উন্নীত করার চিন্তাভাবনাও চলছে। কিন্তু এ বছরের এইচএসসি পরীক্ষা গত এপ্রিলে নির্ধারিত থাকলেও তা নেয়া যায়নি। আর এই পরীক্ষা নেয়ার বাধ্যবাধকতা থাকায় তা বাতিলও করা হয়নি। ইতোমধ্যে এই পরীক্ষার প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর জীবন থেকে ঝরে গেছে সাড়ে ৫ মাস। যথাসময়ে পরীক্ষা হলে তারা এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ ব্যাপারে বলেন, এবারের এইচএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। সরকারি সিদ্ধান্ত পেলে রুটিন ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।