shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে হচ্ছে না এইচএসসি পরীক্ষা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আটকে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষাও। কবে পরীক্ষা নেয়া হবে বা নেয়া হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এদিন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওই দিন বেলা ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল বৈঠকের সভাপতিত্বে করবেন। এইচএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, এইচএসসি, একাদশের ভর্তি ও ক্লাস শুরু নিয়ে বোর্ড চেয়ারম্যানরা বসবেন। সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এটুকু নিশ্চিত যে, শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি ও সমমানের নতুন সূচি ঘোষণা করা হবে না। করোনার কারণে কয়েক দফায় গত ১৭ মার্চ থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো অনিশ্চিত। এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখনই খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।