ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে৷
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ২২ নভেম্বর (শুক্রবার) এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।