shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

ভিকারুননিসা গভর্নিং বডির নির্বাচনের তারিখ ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন গভর্নিং বডি গঠনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণায় জানানো হয়েছে আগামী ১৫ অক্টোবর ভিকারুননিসার চারটি শাখায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। প্রবিধানমালা-২০০৯ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি)। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১, ২ ও ৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেয়া যাবে। ৬ অক্টোবর সকাল ১১টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৯ অক্টোবর সকাল ১০টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজের মূল ক্যাম্পাস বেইলি রোডসহ আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় একযোগে ভোটগ্রহণ চলবে। রাতের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এতে বলা হয়, নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।