shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

‘সুইসাইড নোট’ লিখে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৪০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী ‘সুইসাইড নোট’ লিখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম বকুল দাস (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিস (পিএসএস) বিভাগের ২য় বর্ষের ছাত্র। শাহ পরান আবাসিক হলের বি ব্লকের ১২০ নম্বর রুমে থাকতেন বকুল। শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন,থানা থেকে বলা হয়েছে বকুল বিষ পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। জালালাবাদ থানার ওসি শাহ হারুন উর রশীদ বলেন, আত্মহত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে, তদন্তের আগে আমরা কোন মন্তব্য করতে পারছি না। নিহত বকুলের রুমমেট জানান, বুধবার রাত দেড়টার দিকে বকুল রুমের মধ্যে বমি করতে থাকে। তখন তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বকুল তাদেরকে জানিয়েছিল সে বিষ পান করেছে। এরপরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যায় বকুল। নিহত বকুলের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সোয়াগাঁও গ্রামে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।