shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

গরমে বানান কোল্ড কফি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০১৯, ১৭:২৮

এই গরমে গরম কফির পরিবর্তে ঠাণ্ডা কফিই সবার পছন্দ। রেস্টুরেন্টের মতো কোল্ড কফির স্বাদ চাইলে ঘরেই পেতে পারেন। তৈরি করাও খুব সহজ। জেনে নিন দু’জনের জন্য: উপকরণ: কফি ২ চা-চামচ, কফিমেট ৪টেবিল চামচ, কনডেন্সমিল্ক আধা কাপ, ঠাণ্ডা তরল দুধ ২ কাপ, গরম পানি ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, বরফ টুকরো ইচ্ছামতো। যেভাবে করবেন: ১ কাপ গরম পানিতে কফি, কফিমেট ও চিনি মিশিয়ে নিন। মেশানো কফি, বরফ, তরল দুধ ও কনডেন্সমিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করুন। এরপর স্বচ্ছ গ্লাসে ঢেলে ফেনার ওপর শুকনো কফি ছড়িয়ে পরিবেশন করুন কোল্ড কফি। কোল্ড কফি আমাদের ক্লান্তি দূর করে মুহূর্তেই চাঙা করে তুলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।