shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ভোটের জন্য পেছাল বইমেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২০, ১৯:০৫

ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের কারণে অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে যাচ্ছে। প্রতিবছর ১ ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হয়। তবে এবছর ওইদিন ঢাকার দুই সিটির নির্বাচন হওয়ার কারণে নির্দিষ্ট দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে। রোববার বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন প্রথমে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটের দিন রেখেছিল। তবে ওই দিন সরস্বতী পূজা থাকায় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন মহলের ভোটের তারিখ পেছাতে বাধ্য হয় নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি ভোটের দিন রেখেছে তারা, এজন্য এসএসসি পরীক্ষাও ১ ফেব্রুয়ারি থেকে দুই দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।