shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কবি নজরুলের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিতর্কের সুযোগ নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১৪:০২

বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে নতুন করে ভাবনা ও বিতর্কের সুযোগ নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুল ইসলামের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য তার লেখনী কবিতা, গল্পের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি সবসময় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছিলেন কবি নজরুল ইসলাম। তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান সেটা সারাজীবন সবাই তাকে মনে রাখবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও আওয়ামী লীগ- যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।