shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

করোনা দানব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২০, ১৫:১৫

এই নগরীর রাজপথ হতে মানুষেরা আজ উধাও; রাজপথে আজ দাপিয়ে বেড়ায় করোনা দানব, চারিদিকে তার আসুরিক বাহুর বিস্তার নির্বিচারে ভাঙ্গছে ঘাড় আবা্লবৃ্দ্ধবনিতার। এই নগরীতে আজ মানুষের ভয়ার্ত আর্তনা্দ, বর্ধমান লাশের মিছিল। আজ রাজপথে দিনে রাতে নেই কোনো মুখরতা, নেই কলরোল, শোরগোল কোথাও, নেই শকট, নেই যানজট। আজ নগরী জুড়ে প্রেত-নরনারীর উন্মাদ নৃ্ত্য, তাদের নিঃশব্দ অট্টহাসির ধ্বনি-প্রতিধ্ব্নি। আজ মসজিদ হতে শঙ্কিত মুয়াজ্জিনের কম্পিত আযানে ছোটে না দলে দলে মুসল্লীরা; শূন্য কাতারে দাপায় বিষাক্ত বাতাস। গীর্জার ঘন্টাধ্বনিও হয়েছে রহি্ত, বাজে না মন্দিরে শঙ্খ কাঁসর কোনো। আজ সন্ধ্যায় রুপালি চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমা নয় দূরে; ওহে চাঁদ, শুনিতে কি পাও দেশে দেশে মানুষের হাহাকার? দেখিছো কি চেয়ে দূর হতে লাশের অনন্ত মিছিল?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।