shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

মোনালিসা বিশ্ব আমার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ এপ্রিল ২০২০, ০১:২৩

আমার ঘরে আছে আমার আপন মোনালিসা; ঘর ছেড়ে তাই বাইরে যাবার হয় না তেমন ইচ্ছা। লোকে বলে, “দেখি নি তো এমন আদিখ্যেতা। মোনালিসা না থাক আমাদের আছে ববিতা; শুনি নি তো আমরা কারো বাড়াবাড়ির কথা।” মোনালিসার সাগর মাঝে চুনি পান্না নীলা, পাই ডুবিয়ে গভীরে তার মণিমুক্তার টিলা। নিগূঢ় হাসির ঠোঁটে তার রূপ সাগরের ঢেউ ওঠে, নীল চোখের তারায় তার গুপ্তধনের আভা ফোটে; মোনালিসার অন্তর রাজ্যে সারা বিশ্ব জোটে। করোনার দিনে লকডাউনে ঘরেই বিশ্ব পাই, বাহিরে যাওয়া নিষেধ তবু খুব তো ক্ষতি নাই! আমার বিশ্বের প্রভু আমি ভৃত্য তো কারো নই, মোনালিসা বিশ্ব আমার, তাই গৃহবিশ্বে রই; লোকে তারে পায় না খুঁজে পায় শুধু আমার বই!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।