shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মে ২০১৯, ১১:১৩

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে, কবিতা আড্ডা, দুই কবির কর্মময় জীবনের উপরে তথ্য ভিত্তিক আলোচনা রিয়াদ নাট্যচর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্ব ও অর্থ সম্পাদক কামরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়ক নাট্যজন সারওয়ার জাহান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখার উপর বিস্তারিত আলোচনা করেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সিনিয়র সহসভাপতি মির্জা কামাল, উপদেষ্টা মঞ্জুর আল ইসলাম, জামসেদ রানা, কার্যকরী পরিষদের সদস্য- মুসতাক আহমেদ মন্ডল, হাফিজুল ইসলাম পলাশ, সন্মানিত সদস্য কবি মসী সিরাজ, মামিতা ইসলাম। কবিতা পাঠ করেন- অতিথি শিশু শিল্পী রায়না সিরাজ। সভায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।