shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

সাংবাদিকতা ও প্রগতিশীলতা ক্যাটাগরীতে তৃতীয় পুরস্কার পেলেন এমদাদ উল্যাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৬

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় ‘আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রেক্ষাপট ও প্রগতিশীলতা’ ক্যাটাগরীতে তৃতীয় পুরস্কার পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাংবাদিক ও তরুণ কলামিস্ট মো. এমদাদ উল্যাহ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি সনদ, ক্রেষ্ট ও একসেট বই গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক সীরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সদস্য সচিব মাহফুজ আনাম, অধ্যাপক মাহবুব মুর্শিদ, অধ্যাপক মো. চেঙ্গিশ খান, সাংবাদিক কাজল রশিদ শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন- কবি ইমরান মাহফুজ। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত শিক্ষাবিদ, সাংবাদিক, কলামিস্ট, প্রবন্ধ প্রতিযোগীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিজয়ী সাংবাদিক মো. এমদাদ উল্যাহ দৈনিক বাংলাদেশের খবরের চৌদ্দগ্রাম প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করেন। ইতোপূর্বে মালয়েশিয়া ভিত্তিক একটি প্রতিযোগিতায় তিনি নগদ দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।