shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ঢাকা লিট ফেস্ট শুরু ৭ নভেম্বর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৯, ১৪:৩৭

আগামী ৭ নভেম্বর থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে সাহিত্য সম্মেলন ঢাকা লিট ফেস্ট। শেষ হবে ৯ নভেম্বর। দেশ ও বিদেশের প্রথিতযশা সাহিত্যিকরা এ আয়োজনে উপস্থিত থাকবেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ ও আরও অনেকে। সাদাফ সায্‌ বলেন, ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।