shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

মুজিববর্ষে বিনা টাকায় টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২০, ২০:৪৩

মুজিববর্ষ উপলক্ষে বিটিসিএল বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুন:সংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদকে তিনি আরও জানান, গত বছরের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে। মোস্তফা জব্বার বলেন, বিটিসিএলের কল রেট আনলিমিটেড প্রতিমাসে মাত্র ১৫০টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি দলের সদস্য নাছিমুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত মেয়াদে টেলিকমিউকেশন নেটওয়ার্ক ডেভেলমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।